০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


`বর্তমান নির্বাচন কমিশনও গৃহপালিত কমিশনে পরিণত হয়েছে'
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
`বর্তমান নির্বাচন কমিশনও গৃহপালিত কমিশনে পরিণত হয়েছে'


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এবং নেতকর্মীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, যে নির্বাচন কমিশন প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না সে নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচনের আসা মানেই হলো ভোট ডাকাতদের সুযোগ

করে দেয়া।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচন কমিশন বড় বড় বুলি আওড়িয়ে এখন নিজেদের ব্যর্থ হিসেবে প্রমাণিত করলেন। নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থী আলেমকে  নিরাপত্তা দিতে পারলেন না এর চেয়ে নির্লজ্জ আর কী হতে পারে। বর্তমান নির্বাচন কমিশনও পূর্বের কমিশনের মতো গৃহপালিত কমিশনে পরিণত হয়েছে। তারা মুফতী ফয়জুল করীমসহ ভোটারদের উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যর্থ নির্বাচন কমিশনেরও লজ্জা থাকলে এখন পদত্যাগ করা উচিত।

শেয়ার করুন